• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে ॥ জনদুর্ভোগ

ছেংগারচর পৌর বাজারে সামন্য বৃষ্টিতে রাস্তায় পানি

Lovelu / ৪১৪ Time View
Update : শনিবার, ১৪ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

সামন্য বৃষ্টিতেই চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর সভার ছেংগারচর বাজারের স্কুল রোডে রাস্তাসহ কয়েকটি অলি-গলি পনিতে তলিয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় জন দুর্ভোগ চরমে উঠেছে। বর্ষার শুরুতেই বৃষ্টির পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাজারের এ রাস্তা ব্যবহারের অনুপযোগি হয়ে পড়বে। বাজার এলাকার রাস্তা পথে লোকজনের চলাচল জনগুরুত্বপূর্ণ এই বাজারটিতে মানুষের দুর্ভোগ যেন বিগত দিনে দেখার কেউ ছিল না।

উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর বাজার হতে প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব আদায় করলেও এ বাজারে নেই পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ (বেশি ভাগ) ব্যবস্থা। বাজারের চার পাশের ছোট ছোট খাল ও গর্ত ভরাট করে বাসা-বাড়ীসহ নানা ধরণের স্থাপনা গড়ে ওঠার কারণে বাজার এলাকার পানি নিষ্কাশন পথ প্রায় বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হলেই বৃষ্টির পানিতে বাজারের অলি-গলিসহ বাজার এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে ছেংগারচর বাজারের স্কুল রোড এলাকায় প্রায় হাটু পানি জমে জলাবদ্ধতার কারণে কোন কোন দোকান ঘরের ভিতর পানি প্রবেশ করে। ফলে দোকান পাঠ বন্ধ রাখতে হয়।

ছেংগারচর বাজারের স্কুল রোড রাস্তাটি বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে স্কুল ,কলেজের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন অফিসের লোকজন, বাজারের ক্রেতা-বিক্রেতারা চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছে।

ছেংগারচর বাজারটি ছেংগারচর পৌর সভার আওতাধীন। কয়েক বছর ধরে বৃষ্টির পানিতে বাজারের অলি-গলিতে জলাবদ্ধতার সৃষ্টি হলেও পৌর সভার কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে ব্যবসায়ীদের অভিযোগ।

ছেংগারচর বাজার বণিক সমিতির লিমিটেডের সভাপতি গিয়াস উদ্দিন জানান, বাজার ইজারা দিয়ে প্রতি বছর লাখ লাখ টাকা নেওয়া হচ্ছে। অথচ বাজারে ড্রেনেজ ব্যবস্থা এবং উন্নয়ন মূলক কাজ হয়নি, পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না হলে বৃষ্টির পানি জমে বাজার এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দিবে।

ছেংগারচর পৌর সভার নবনিযুক্ত প্রশাসক উপজেলা সহকারি কমিশনার (ভ’মি)হেদায়েত উল্যাহ জানান, আমি বুধবার দায়িত্বভার গ্রহন করেছি। এ ব্যাপারের দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category