• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Headline
সলঙ্গায় বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত   ত্রিশালে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর, নগদ ৪ লাখ টাকাসহ ব্যাপক ক্ষতি ‎কিশোর গ্যাং মূর্তিমান আতঙ্ক: এস এম মাসুদ রানা  ‎ মতলব লামচরীতে প্রথমবারের মতো শ্রীশ্রী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত শ্রীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া বেশি জরুরি অগ্নিসংযোগে ও নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীনগরে বৃত্তি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল

ত্রিশালে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর, নগদ ৪ লাখ টাকাসহ ব্যাপক ক্ষতি

Lovelu / ৬৪ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম :

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়নের ২নং ওয়ার্ড, ছলিমপুর পূর্বপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মোঃ লাল মিয়া (৫০) নামে এক ব্যক্তির পাকা ফ্লোর বিশিষ্ট টিনশেড বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও নগদ প্রায় ৪ লাখ টাকা পুড়ে গেছে বলে জানা গেছে। এতে পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত লাল মিয়া ত্রিশাল বাজারে পানের ব্যবসা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও পরিবারের সঞ্চিত নগদ অর্থ পুড়ে যায়। আকস্মিক এ ঘটনায় লাল মিয়ার পরিবার চরম দুর্ভোগে পড়েছে। দীর্ঘদিনের সঞ্চয় ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে পরিবারটি এখন বড় ধরনের সংকটে রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category