• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
মতলব লামচরীতে প্রথমবারের মতো শ্রীশ্রী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত শ্রীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার চেয়েও মানবিক মানুষ হওয়া বেশি জরুরি অগ্নিসংযোগে ও নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীনগরে বৃত্তি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল সলঙ্গায় মানব সেবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবীদের নতুন কমিটি তাড়াশের ঝুরঝুরি বাজারে আধুনিক সেবার নতুন দুয়ার সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভক্ত-দর্শনার্থীদের ব্যাপক সমাগম

মতলব লামচরীতে প্রথমবারের মতো শ্রীশ্রী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত

Lovelu / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার লামচরী উকিল বাড়িতে প্রথমবারের মতো প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ধন-সম্পদ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী শ্রীশ্রী লক্ষ্মীপূজা। রাসপূর্ণিমা উপলক্ষে ‘সন্তান সংঘ’-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ ধর্মীয় উৎসবকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, নৃত্যানুষ্ঠান, ধুনুচি নাচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে পুরো লামচরী উকিল বাড়ি।

গত ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেল থেকে প্রতিমা ও মঙ্গলঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমবারের মতো প্রতিমা স্থাপন করে লক্ষ্মীপূজার আয়োজন করায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ ও উদ্দীপনা। পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্তরা মায়ের চরণে অঞ্জলি নিবেদন করেন। পরে উপস্থিত ভক্ত, দর্শনার্থী ও অতিথিদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দিনের আয়োজনের শেষপর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান। এতে উপস্থিত দর্শনার্থীরা আনন্দ উপভোগ করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২৫ নভেম্বর বুধবার দুপুরে পারিবারিক পরিবেশে একত্রে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে বাড়ির সদস্য, আত্মীয়স্বজন ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। পরে সন্ধ্যায় আয়োজিত হয় আকর্ষণীয় উলুধ্বনি ও শঙ্খধ্বনি এবং ধুনুচি নাচ প্রতিযোগিতা।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের নৃত্যশৈলী ও দক্ষতা প্রদর্শন করেন। এরপর শুরু হয় রাতব্যাপী মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান। গান, নাচ ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীরা সময় উপভোগ করেন। সবশেষে ভোরবেলায় নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, লামচরী উকিল বাড়িতে এবারই প্রথম প্রতিমা স্থাপন করে শ্রীশ্রী লক্ষ্মীপূজার আয়োজন করা হয়েছে। প্রথম আয়োজন হওয়ায় শুরু থেকেই সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পূজার প্রতিটি পর্বে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আন্তরিক সহযোগিতা এবং অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রশংসনীয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আনন্দে মুখরিত হয়ে ওঠে পুরো লামচরী উকিল বাড়ি।

তারা আরও জানান, এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন শুধু পূজা-অর্চনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমবারের এ আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে উৎসব আয়োজনের অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দুই দিনব্যাপী এ অনুষ্ঠান সফল ও সার্থক করতে আর্থিক সহযোগিতা, শ্রম, সময় ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তারা হলেন লামচরী উকিল বাড়ির নিবাসী বিধান সরকার, রাধেশ্যাম সরকার, অংকন সরকার, বিপ্লব সরকার, রাজন সরকার শান্ত, বিজয় সরকার, সঞ্জয় সরকার, তন্ময় সরকার, বিনয় সরকার, তীর্থ সরকার, পঙ্কজ সরকার গোপাল, রূপক সরকার, রিপান্ত সরকার, বাঁধন সরকার, অরণ্য সরকার ও সজিব সরকার।

এদিকে, অনুষ্ঠানটির পরিকল্পনা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা, আয়োজন বাস্তবায়ন এবং দুই দিনব্যাপী কর্মসূচি সফল করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজক কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার।

তিনি আয়োজনে সহযোগিতাকারী, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সবার সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার কারণেই প্রথমবারের মতো প্রতিমা স্থাপন করে শ্রীশ্রী লক্ষ্মীপূজার এ আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন, পারিবারিক মিলনমেলা ও সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লামচরী উকিল বাড়ির এ লক্ষ্মীপূজা হয়ে ওঠে এক আনন্দঘন মিলনমেলা। প্রথমবারের মতো প্রতিমা স্থাপন করে এমন আয়োজন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। একই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্যের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে দুই দিনব্যাপী এ উৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category