নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদের সভাপতিত্বে এবং একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, সাংবাদিক ফারুক হোসেন ও খামারি সুজন সরকার।
বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন এবং খামারিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে প্রাণিসম্পদ খাতে অবদান রাখা ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।