• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলবে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় 

শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

Lovelu / ৪৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক সমস্যা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন  কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। তাই শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানে আন্তরিকতা বৃদ্ধি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

 

সভায় শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category