• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline
ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী

Lovelu / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম :

ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণ এবং উপজেলাটিকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সরকার। ইতোমধ্যে বিমানবন্দর নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক নিয়োগের মাধ্যমে সমীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তবে বগুড়ার বিমানবন্দর প্রকল্পের কাজ আগে এগিয়ে নেওয়া হবে। সেটির ধারাবাহিকতায় ত্রিশালের প্রকল্পও গতি পাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কক্ষে সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, ময়মনসিংহ অঞ্চলে বিমানবন্দর নির্মাণের বিষয়ে সরকার ইতিবাচকভাবে কাজ করছে। এ লক্ষ্যে ইতোমধ্যে পরামর্শক নিয়োগ করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। বগুড়ার বিমানবন্দর প্রকল্পের কাজ অনেক দূর এগিয়ে যাওয়ায় সেটি আগে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর ময়মনসিংহের বিমানবন্দর প্রকল্পের কাজও এগিয়ে নেওয়া হবে। বগুড়াকে উত্তরাঞ্চলের জেলাগুলোর পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
ত্রিশালের ভৌগোলিক অবস্থান ও সম্ভাবনার কথা বিবেচনায় নিয়ে এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পাশাপাশি আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার পরিকল্পনার বিষয়েও সভায় আলোচনা হয়। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসনাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাহিদুল ইসলাম এবং ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ।
এ ছাড়া সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category