নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী সুজাতপুর গ্রামের সামাজিক ও মানবিক সংগঠন ‘আব্দুল আজিজ ফাউন্ডেশন’-এর উদ্যোগে দশানী এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর২০২৬) দশানী এতিমখানা মাদ্রাসায় আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবীবুল্লাহর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন আব্দুল আজিজ ফাউন্ডেশনের সভাপতি মো. হাসান বেপারী।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও মতলব উত্তর উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি শামসুজ্জামান ডলার, নাউরী আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর কন্ঠে ব্যূরো ইনচার্জ মাহবুব আলম লাভলু, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহানউদ্দিন ডালিম, কালবেলা পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি মমিনুল ইসলাম, ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মো. হিমেল বেপারী, সিনিয়র সদস্য ফয়েজ আহাম্মেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ এতিম শিক্ষার্থীদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।