নিজস্ব প্রতিবেদক :
এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি, খাবার পরিবেশন, পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে চাঁদপুরের মতলবে অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর-২০২৬) মতলব উত্তর উপজেলার দশানী এতিমখানা মাদ্রাসায় দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনপিবি নিউজের মতলব প্রতিনিধি মমিনুল ইসলামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের সঙ্গে অতিথিরাও একবেলা খাবারে অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব। বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে জাবীর হুসনাইন সানীব বলেন, এতিম শিশুদের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। গণমাধ্যমের এমন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি মানবিক ও সামাজিক দায়িত্ব পালনে এনপিবি নিউজের এ উদ্যোগ প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও মতলব উত্তর উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাউরী আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম, একলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন মাস্টার, কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দৈনিক প্রিয় চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক বোরহানউদ্দিন ডালিম, আমার দেশের প্রতিনিধি শেখ ওমর ফারুক, বাংলাদেশের আলোর প্রতিনিধি জাকির হোসেন বাদশা এবং নয়া দিগন্তের প্রতিনিধি সুমন আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক খবরপত্রের প্রতিনিধি ইসমাইল খান টিটু, জবাবদিহির প্রতিনিধি শফিকুল ইসলাম রানা, আমার সংবাদের প্রতিনিধি লিয়াকত হোসাইন রাফেদ, বিজয় টিভির প্রতিনিধি কামরুল হাসান রাব্বি, দৈনিক মাতৃভূমি খবরের প্রতিনিধি আমিনুল ইসলাম আল আমিন, চ্যানেল এসের প্রতিনিধি শামীম আহমেদ জয়, দেশ রূপান্তরের প্রতিনিধি নাজমুল হাসান, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রতিনিধি এমদাদুল হক মানিক, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মুরাদুজ্জামান, দৈনিক খবরের কাগজের প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক জনবানীর প্রতিনিধি মেরাজ উদ্দিন শুভ ও কনটেন্ট ক্রিয়েটর রাজিব সৈয়ালসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন দশানী আল-আমীন বোরহানুল উলুম দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাবীবুল্লাহ। অনুষ্ঠানের শেষপর্বে এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
পরে অতিথি ও এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।