• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline
মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার কুমিল্লায় ২২ নভেম্বর শুরু হচ্ছে শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৮৮তম রাসোৎসব ত্রিশালে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি গঠন ত্রিশালে আলিমে একমাত্র জিপিএ-৫ পেলেন মুবিনা কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন মতলব উত্তরে এইচএসসিতে পাশের হার ৩১.৯১% ও আলিমে ২৮.৯৭%,জিপিএ-৫ পেয়েছে ২ জন জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে টাইব্রেকারে জয় পেলে আব্দুল আজিজ ফাউন্ডেশন ১৪তম হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন বিশেষ সম্মাননা পেলেন মতলবের শোয়াইব

মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন 

Lovelu / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কামরুল হাসান রাব্বি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শিশু নিখোঁজ প্রতিরোধ ও শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর-২০২৬) উপজেলার ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাস্তবতা মতলব’-এর উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

 

কর্মসূচিতে শিশুদের নিরাপত্তা, অপরিচিত ব্যক্তির সঙ্গে চলাফেরায় সতর্কতা, ব্যক্তিগত সুরক্ষা, বিপদে করণীয় এবং শিশু নিখোঁজ হওয়ার ঝুঁকি প্রতিরোধে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

 

বাস্তবতা মতলব স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ বিন মোফাজ্জল এর সভাপতিত্বে ও অর্থ বিষয়ক সম্পাদক শাকিল হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,

 ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুজ্জামান।

 

 এ সময় সংগঠনের উপদেষ্টা সুমন বেপারী,  সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম শ্যামল  সহ সংগঠনের অন্যান্য  সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের নয়, সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। পারিবারিক সচেতনতা, শিশুদের প্রতি বিশেষ নজরদারি ও সামাজিক উদ্যোগের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

 

আয়োজকরা জানান, শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও নিখোঁজ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category