• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Headline
মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪

মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ

Lovelu / ৭ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না চাই ও মশারি জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে ২০ জন জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় ৬০০ মিটার কারেন্ট জাল, ৮০ মিটার চায়না চাই ও ৫০ মিটার মশারি জাল জব্দ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের নাসিরার চর ও বাংলাবাজারসংলগ্ন মেঘনা নদীতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি এ অভিযান পরিচালনা করে।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় নিষিদ্ধ ও অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে অবৈধ কারেন্ট জাল ৬০০ মিটার, নিষিদ্ধ চায়না চাই ৮০ মিটার এবং মশারি জাল ৫০ মিটার উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩)-এর ৫(১)(২)(খ) ও ৫(১) ধারায়  ছয়টি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান,নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category