• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার

আমার রাজনীতি হবে স্বচ্ছ ও নিয়ম নীতির বৃত্তিতে …পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ৪৩৪ Time View
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন মতলব-গজারিয়া সেতু নির্মান প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চরছে। এ সরকারের সময়ের মধ্যে সেতুর কাজ দৃশ্যমান হবে। ভালো ভাবে কাজ এগিয়ে নিলে তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে সেতুর নির্মান কাজ শেষ হবে। ১৭ এপ্রিল রবিবার বিকালে পরিকল্পনা প্রতিমন্ত্রীর বাড়ীর আঙ্গীনায় মতলব উত্তর উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সারা দেশের উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি আমি আমার এলাকার উন্নয়ন দৃষ্টি বেশি রাখবো। আমি এখন এমপি হওয়ার জন্য রাজনীতি করছি না। নির্বাচনে আওযামীলীগ কে ক্ষমতায় আনার জন্য রাজনীতি করছি। আমার রাজনীতি হবে স্বচ্ছ ও নিয়ম নীতির বৃত্তিতে ।

তিনি বলেন, জাতীয় পর্যায়ের অনেক সাংবাদিকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। সাংবাদিকরা সমাজের বিবেক। সাংবাদিকদেও সমাজের অসঙ্গতি ও সরকারের উন্নয়ন কর্মকান্ড গুলো তুলে ধরতে হবে।

মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলুর সভাপতিত্বে এবং দৈনিক সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবদেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এসময় সাংবাদিকদের মধ্যে প্রশ্ন করেন মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শামসুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক গোলাম নবী খোকন,মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন বাদশা।

এসময় মতলব-গজারিয়া সেতু কবে নাগাদ দৃশ্যমান হবে, মেঘনা নদীর সীমানায় বালি উত্তোলন, মেঘনাদ ধনাগোদা সেচ প্রকল্পে অবাধে বাড়িঘর নির্মান এবং জলাবদ্ধতা, উপজেলার সাংবাদিকদের করোনাকালীন সুবিধাদি না পাওয়া এবং মফস্বল সাংবাদিকদের গৃহায়ন সুবিধার আওতায় আনা যায় কি না সহ নানা বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রতিমন্ত্রী এসকল প্রশ্নের জবাব দেন।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক, মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার(ভ’মি)হেদায়েত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category