• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

ফলোআপ:

মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার

Lovelu / ১২ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আবু নাছের :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাট লঞ্চ জেটিতে  নামার সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া মো. রবিনের (৩৬) লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার(২৬ সেপ্টেম্বর-২০২৬) দুপুরে চাঁদপুর জেলা ডুবুরি দলের সদস্যরা লঞ্চঘাটের জেটির নিচ থেকে তার লাশ উদ্ধার করে।রবিনের লাশ উদ্ধারের খবরেও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

 

নিখোঁজ রবিন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রেমতলা গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন। তার শ্বশুরবাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নবীপুর মোল্লাবাড়ি এলাকায়।

 

স্বামীর নিখোঁজের খবর পেয়ে শুক্রবার লঞ্চঘাটে ছুটে আসেন রবিনের স্ত্রী নাসরিন। নাসরিন স্বামীর খোঁজ না পেয়ে  কান্নায় ভেঙে পড়েছিলেন । রবিনের স্ত্রী নাসরিন জানান, তার স্বামী নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করতেন। প্রায় দুই মাস আগে তার চাকরি চলে যায়। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

 

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

শুক্রবার(২৫সেপ্টেম্বর-২০২৬)সকাল ১১টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ ঘাটের জেটিতে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি থেকে মেঘনা নদীতে পড়ে রবিন নিখোঁজ হয়। ২৬ ঘণ্টার অভিযান শেষে লঞ্চঘাটের জেটির  নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category