• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

Lovelu / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

এম.এ.এইচ রাকিবুল ইসলাম, ত্রিশাল প্রতিনিধি :

ময়মনসিংহের ত্রিশালে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ‘ত্রিশাল সমিতি, ময়মনসিংহ’-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের ক্রেস্ট, অভিজ্ঞানপত্র, ব্যাগ, প্যাড, কলমসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফল জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ হলেও এটিই চূড়ান্ত সাফল্য নয়। ভবিষ্যতে আরও বড় লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম, আত্মবিশ্বাস, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ত্রিশাল সমিতি, ময়মনসিংহের সভাপতি অধ্যাপক ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোছিনা খাতুন।

এ সময় বক্তব্য দেন ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক ও ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আমিনুল ইসলাম খোকন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক মো. শাহ আলম বাদশা এবং কৃতি শিক্ষার্থী ফারজানা মোস্তফা কলি।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের এ ধরনের স্বীকৃতি তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। একই সঙ্গে জিপিএ-৫ অর্জনের সাফল্যকে কাজে লাগিয়ে উচ্চশিক্ষা গ্রহণ, যুগোপযোগী দক্ষতা অর্জন এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, ত্রিশাল সমিতির নেতৃবৃন্দ, কৃতি শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অডিটোরিয়াম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category