নিজস্ব প্রতিবেদক:
মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর সেমিফাইনালের ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ৪ সেপ্টেম্বর-২০২৬) বিকালে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহজালাল প্রধান।
আজহারুল হক মুকুল বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, এই ধারাবাহিকতায় যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবে। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। মাদক আমাদের যুবসমাজ, পরিবার ও ভবিষ্যৎকে ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আশা করি, এই আয়োজন তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করবে। জয়-পরাজয় নয়, সুন্দর প্রতিযোগিতা ও ভ্রাতৃত্বই হোক আমাদের মূল লক্ষ্য। সবাইকে মাদককে না বলার আহ্বান জানাই। যারা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ।
সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সজীব পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আনিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সি, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী জিশান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব আল ফালাক প্রমুখ। এছাড়াও টুর্ণামেন্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় অংশ গ্রহন করেন রায়পুর ইসলামাবাদ ডিপি স্পোর্টিং ক্লাব বনাম এসএসসি ২০২৭ ব্যাচ একাদশ। খেলা চলাকালীন কোন দল গোল সংগ্রহ করতে পারেনি। পরে ট্রাইব্রেকারে রায়পুর ইসলামাবাদ ডিপি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয় এবং ফাইনালে উত্তীর্ণ হয়েছে। হাজার হাজার দর্শক স্রোতা খেলা উপভোগ করেন। ভাষ্যকার ছিলেন ফরহাদ হোসেন মাস্টার।
মতলব উত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ফুটবল টূর্ণামেন্টের সভায় বক্তব্য রাখছেন আজহারুল হক মুকুল