• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বেপরোয়া ট্রলির ধাক্কায়  শিশু নিহত মতলবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল ত্রিশালে স্বামীর বাইকে শেষযাত্রা, চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু রূপগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের শাখা অফিস উদ্বোধন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ত্রিশালে ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার মাঠে ফেরাতে হবেঃ আজহারুল হক মুকুল সরকার বর্তমানে আর্থিক সচ্ছলতার বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেঃ বিডা চেয়ারম্যান কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মতলব উত্তরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা 

Lovelu / ১১ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর-২০২৬) সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার শ্রী শ্রী কালাচাঁদ বিগ্ৰহ মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হন।

শ্রী শ্রী কালাচাঁদ বিগ্ৰহ মন্দির ও মতলব উত্তর উপজেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পরিষদের আয়োজনে শ্রী শ্রী কালাচাঁদ বিগ্ৰহ মন্দির কমিটির সভাপতি সুধীর দেবনাথের সভাপতিত্বে ও মতলব উত্তর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-   মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলিমুল হক প্রধান, উপপরিদর্শক মিজানুর রহমান, সুমন চন্দ্র, মাধব চন্দ্র, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক বলরাম গোস্বামী, ষাটনল ইউপি সদস্য ফুলচাঁন বর্মন, যুগ্ম আহ্বায়ক বাবু রাধেশ্যাম রায়, মতলব উত্তর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা চান্দু, মতলব উত্তর উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিমল দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মতলব উত্তর উপজেলার সভাপতি গনেশ রায়, সাধারণ সম্পাদক নয়ন দাস, সনাতনী সুমন বণিক।

 

এসময় বক্তারা বলেন, শুধু নামকীর্তন নয় ভগবান শ্রীকৃষ্ণের কর্মময় জীবন সম্মন্ধে আমাদের জানতে হবে। তাই ধর্ম গ্রহন্থ ঘরে সাজিয়ে না রেখে সকলকে তা পাঠ করার আহবান জানান বক্তারা। পাশাপাশি শ্রীকৃষ্ণের বাণী ও জীবনী আদর্শকে সকলের মাঝে ছড়িয়ে দিতে পারলে জীবনকে সুন্দর ভাবে সাজানো সম্ভব বলে উল্লেখ করেন তারা।

 

এ সময় সনাতনী ধর্মালম্বীরা নেচে, গেয়ে অনুষ্ঠানটি উদযাপন করেন। প্রতি বছরের ন্যায় সনাতন হিন্দু সম্প্রদায় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করে আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপরে অষ্টমি তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্ম গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category