• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
Headline
কালিয়াজুরীতে টিনের চালে দুই বানর, উৎসুক জনতার ভিড় আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার জমকালো আয়োজনে পালিত হলো লক্ষ্মীর ৯ম জন্মদিন শিক্ষিকা তাসলিমা আক্তারের মৃত্যুবার্ষিকীতে স্মরণ ও দোয়া মাহফিল মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার

শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি 

Lovelu / ৬০ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মতলব উত্তর উপজেলার হাজী মো. সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট-২০২৬) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।

 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিয়া মনজুর আহমেদ স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান আলাউদ্দিন নিয়াজী, ইঞ্জিনিয়ার মো.জুলহাজ মিয়া, ইউপি সদস্য মিলন প্রমূখ।

 

এ সময় উপস্থিত ছিলেন  শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রধান অতিথির ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলাও আমাদের দায়িত্ব। শিক্ষার্থী একটি গাছের যত্ন নিলে সেটি যেমন পরিবেশকে সুন্দর করবে, তেমনি তার মধ্যে দায়িত্ববোধও তৈরি করবে।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির বিষয়েও নজর রাখতে হবে।

 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইউএনও মাহমুদা কুলসুম মনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। এ সময় শিক্ষার্থীরা চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে বিদ্যালয় ও নিজ নিজ পরিবেশ সবুজ রাখার প্রত্যয় ব্যক্ত করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category