• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Headline
এসএসসিতে আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলের শতভাগ সাফল্য মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ

১৪৬ পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ৯০ জন

এসএসসিতে আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলের শতভাগ সাফল্য

Lovelu / ৩০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

তাপস চন্দ্র সরকার।।

কুমিল্লার সনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুল এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি নিজেদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

এ বছর বিদ্যালয়টি থেকে মোট ১৪৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। এছাড়া কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ পেয়েছে ৯০ জন শিক্ষার্থী।

বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ প্রকাশ করে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবকদের সহযোগিতা ও উৎসাহও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও শিক্ষার্থীরা সাফল্যের এই ধারা অব্যাহত রেখে নিজেদের এবং প্রতিষ্ঠানের সুনাম আরও সমৃদ্ধ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category