নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর -২ আসেনর সংসদ সদস্য ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন,শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ঐঙপ্রয়োজন।শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে আধুনিক পাঠদান পদ্ধতি, নিয়মিত মূল্যায়ন এবং বিদ্যালয়ে আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় করতে হবে।
শনিবার (১আগস্ট-২০২৬) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও পরিবেশ নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও সমান গুরুত্বপূর্ণ।এদিকে শিক্ষকদের কল্যাণ নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত শিক্ষার মান অর্জন সম্ভব নয়।শিক্ষকদের পেশাগত উন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষা উপকরণ সরবরাহ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।
তিনি আরও বলেন,মতলবে কোন মাদক থাকবে না। আমরা এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করবো। মাদকের বিরুদ্ধে সকল শিক্ষকদের কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক মাহফুজুর রহমানের এবং এ আর জুতির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান,চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবায়দুল রহমান টিপু,পৌর বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমীন স্বপন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশরাফুল আজিজ,উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমিতির সভাপতি আশিকুজ্জামান, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন, প্রধান শিক্ষক সালমা পারভিন ও কুলসুমা আক্তার,উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা তফুরা ইয়াসমিন,প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক মিজানুর রহমান, সহকারি শিক্ষক তানজিলা আক্তার এনি।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ারুল আবেদীন খোকন,উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) রাশেদুজ্জামান টিপু, পৌর যুবদলের আহবায়ক উজ্জ্বল ফরাজিসহ শিক্ষক-শিক্ষিকা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।