• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

ইসলামাবাদ ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা 

Lovelu / ৭০ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

“ধর্ম যার যার-উৎসব সবার, ধর্মীয় রাষ্ট্র নয়- ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই” এ শ্লোগান সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা ও ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার (২৫ জুলাই ২০২৬) চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন তিতারকান্দি কালী মায়ের বাড়ীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার। প্রধান বক্তার  বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা।স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সদস্য সচিব সুখ রঞ্জন বিশ্বাস।

 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার আহ্বায়ক স্বপন কুমার সূত্রধরের সভাপতিত্বে ও শ্যামল বাড়ৈ, ⁠রঞ্জন সরকার এবং ⁠দেবাশীষ সরকারের সঞ্চালনার বক্তব্য রাখেন বিশেষ অতিথি  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য উৎপল মজুমদার আশীষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদ চাঁদপুর জেলার শাখার আহ্বায়িকা শিপ্রা মজুমদার , ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন ২নং ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য অমৃতলাল নাগ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র সরকার, তিতারকান্দি শ্রীশ্রী রক্ষা কালী মন্দির কমিটির সভাপতি ভক্ত প্রধান, যুতিশ কীর্তনীয়া ও ২নং ইউপি সদস্য রনজিৎ প্রধান, ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন কমিটির যোগেশ ঘোষ, শ্রীমঙ্গল হালদার ও শ্রী রামকৃষ্ণ সরকার প্রমুখ।

 

 সম্মেলনে নিমাই চন্দ্র দাসকে সভাপতি, রনজিৎ প্রধানকে সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category