• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা ত্রিশালে নজরুল সিটি শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা মানসিক প্রতিবন্ধী ইদ্রিসের মাথা গোঁজার ঠাঁই, ঘর উপহার দিল ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন ত্রিশালে ‘স্বপ্নের নজরুল সিটি শিশুপার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল

মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা

Lovelu / ৪১ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

আবু নাছের:

বর্ষা মৌসুমকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী সটাকি বাজারে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠ কাটা, মাপজোক, পেরেক লাগানো ও রং করার কাজে ব্যস্ত দেখা যায় অভিজ্ঞ মিস্ত্রিদের।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সটাকি বাজার বহু বছর ধরে কাঠের নৌকা নির্মাণের জন্য সুপরিচিত। এখানকার দক্ষ কারিগরদের তৈরি নৌকা মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাজীগঞ্জ, কচুয়া, ফরিদগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। বর্ষা মৌসুমে নদী ও খালে চলাচল এবং মাছ ধরার কাজে ব্যবহারের জন্য ছোট-বড় বিভিন্ন আকারের নৌকার চাহিদা বেড়ে যায়। ফলে এ সময়টিই কারিগরদের সবচেয়ে ব্যস্ত মৌসুম।

 

নৌকা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট মিস্ত্রিরা জানান, একটি নৌকা তৈরি করতে আকারভেদে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগে। তবে কাঠ, পেরেক, রং ও অন্যান্য নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও আগের তুলনায় অনেক বেড়েছে। তবুও ঐতিহ্য ধরে রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তারা।

 

স্থানীয়রা জানান, আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও নদীমাতৃক জনপদে কাঠের নৌকার গুরুত্ব এখনো কমেনি। বিশেষ করে বর্ষা মৌসুমে যোগাযোগ, কৃষিকাজ ও মাছ ধরার জন্য নৌকার বিকল্প নেই। তাই সটাকি বাজারের এই ঐতিহ্য আজও টিকে আছে দক্ষ কারিগরদের পরিশ্রম ও অভিজ্ঞতার ওপর ভর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category