• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
Headline
মানবিক সমাজ গড়ে তুলতে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে : আলমগীর সরকার  খাল খননে সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে : ড. জালাল উদ্দিন এমপি  জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ইনতেশারুল হকের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোর অভয়নগরে ভৈরব নদীতে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ আদালতের আদেশে মহাস্থান জাদুঘরে হস্তান্তর হলো শিবগঞ্জে উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই শহীদ দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের আপন দুই ভাই নিহত স্কুল-কলেজ চলাকালে কোচিংয়ে পাঠদান নিষিদ্ধ, নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা: ইউএনও আরাফাত সিদ্দিকী মতলব উত্তরে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের উদ্বোধন  পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য: পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি

বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ছেংগারচর কিংস ইলেভেন চ্যাম্পিয়ন 

মানবিক সমাজ গড়ে তুলতে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে : আলমগীর সরকার 

Lovelu / ৪০ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

কামরুল হাসান রাব্বি:

চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার বলেছেন,মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তুলতে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে।তরুণ প্রজন্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলা বৃদ্ধিতে ফুটবল অত্যন্ত কার্যকরী। ন্যূনতম সরঞ্জাম ও সামান্য জায়গায় খেলা যায় বলে এটি সব বয়সের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয়।

শুক্রবার (১৭ জুলাই-২০২৬) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ডাবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলার উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্য নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষে ফলাফল অমীমাংসিত থাকায় টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। টাইব্রেকারে পৌর কিংস ইলেভেন ৪-৩ গোলে হানিরপাড় স্পোটিং ক্লাবকে‌ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলা পরিচালনা করেন- মহিবুল্লাহ, আক্তার ও মন্টি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ফরাজী।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, ছাত্রবিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্ৰাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম মামুন, পৌর যুবদলের সদস্য সচিব আশরাফুল আলম সরকার, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ হাসেম প্রধান।

আজকের অনুষ্ঠানের সভাপতি উজ্জ্বল ফরাজী বলেন, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকলে তরুণদের নেশা ও অনৈতিক কাজের প্রতি আগ্রহ কমে যায়। ক্রীড়া চর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ গঠনে সহায়তা করে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন যুবকদের মধ্যে ঐক্য ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব তৈরি করে।

স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ, বিভিন্ন দলের খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী দর্শক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category