নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুরের মতলব উত্তরে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই-২০২৬) দুপুরে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর লুধুয়া পাটোয়ারী বাড়িতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ও বাস্তবায়নেকৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের উদ্বোধন করেন- উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি।
সরকার কর্তৃক দেশব্যাপী কৃষকদের ডিজিটাল ডেটাবেসের আওতায় আনতে ও প্রণোদনা বিতরণে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। এর ধারাবাহিকতায় এই কার্ডের মাধ্যমে কার্ডধারীরা সরাসরি নগদ আর্থিক সহায়তা, কৃষি উপকরণ ভর্তুকি ও স্বল্পসুদে ঋণসহ মোট ১০টি সুবিধা পাবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাঈনুদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল আমিন, কৃষক বোরহান উদ্দিন দেওয়ান।