• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২

Lovelu / ১ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

 নিজস্ব প্রতিবেদক:

 

দিবালোকে রাস্তার পাশে বাঁধা একটি গরুর ছোট্ট বাছুর প্রাইভেটকারে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে চোরচক্র। বাঁধ হয়ে ধারায় অটোরিকশাচালক।অটোরিকশাচালকের সাহসিকতা আর স্থানীয়দের তৎপরতায় ভেস্তে যায় চোরদের পরিকল্পনা।ঘটনাস্থলেই ধরা পড়ে কথিত চোরচক্রের দুই সদস্য। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাইভেটকার থেকে জীবিত উদ্ধার করা হয় বাছুরটি।

 

রবিবার (২৮ জুন-২০২৬) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার দেওয়ানজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, আওলাদ ঢালীর একটি গরু ও তার ছোট্ট বাছুর রাস্তার পাশে বাঁধা ছিল। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারে এসে কুমিল্লার লাকসাম উপজেলার বেলাল ও বিল্লাল নামে দুই যুবক জোরপূর্বক বাছুরটিকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে।

 

ঘটনাটি প্রত্যক্ষ করেন অটোরিকশাচালক হাবিবুল্লাহ। তিনি তাৎক্ষণিকভাবে বাধা দিলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে দুই যুবককে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। একই সময় প্রাইভেটকার থেকে বাছুরটিকে জীবিত উদ্ধার করা হয়।

 

বাছুরটির মালিক আমান উল্ল্যা বলেন, আমার বাঁধা বাছুরটি প্রাইভেটকারে তুলে নিয়ে যাচ্ছিল। এলাকার মানুষ না থাকলে হয়তো আর ফিরে পেতাম না। যারা উদ্ধার করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

 

খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে আটক দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সময় চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

 

মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category