• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

চাঁদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ

দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

Lovelu / ৩০ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

মাহবুব আলম লাভলু:

 প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চাঁদপুরে ইপিজেডের দাবি তোলা হয়েছে। সব ধরনের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনাটি কার্যকর ও বাস্তবসম্মত হলে দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।আপনাদেরই সন্তান এই এলাকার সন্তান আশিক চৌধুরী এখানে আছে, বিডার চেয়ারম্যান যাকে নিযুক্ত করা হয়েছে, তাকে আমি আজকে দায়িত্ব দিয়ে যাচ্ছি যত দ্রুত সম্ভব সবকিছু বিবেচনা করে সম্ভাব্যতা যাচাই করে এই ইপিজেডের কাজ যদি বাস্তবসম্মত হয়, তাহলে এখানে আমরা ইনশাআল্লাহ দ্রুত ইপিজেড করবো। 

শনিবার (১৬ মে ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি নির্বাচনের আগে সারা বাংলাদেশে যখন গিয়েছিলাম, আমি মা-বোনদের কাছে বলেছিলাম যে আমরা নির্বাচনে জয়যুক্ত হলে, সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশে ৪ কোটি পরিবার আছে, আমরা সকল পরিবারের মায়েদের কাছে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বিশেষ করে গ্রামেগঞ্জে বসবাসকারী খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের কাছে আমরা আগে পৌঁছে দেব। আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে রহমত দিয়েছেন। আমরা এই কাজটি সরকার গঠনের এক মাসের ভেতরে শুরু করেছি।

প্রধানমন্ত্রী বলেন, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন, তখন তিনি এই বাংলাদেশের মেয়েদের শিক্ষাব্যবস্থা ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন। আমরা এই ফ্যামিলি কার্ডের পাশাপাশি মায়েদের, আমাদের এই দেশের নারীদেরকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই, ঠিক একইভাবে আমরা চাই যে এই দেশের নারীরা একই সাথে শিক্ষার আরও সুযোগ পায়। সেইজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা অতিদ্রুত আমরা ফ্রি করে দেব। যাতে তাদের মেয়েদের লেখাপড়া করতে কোনো রকম খরচ না হয়। শুধু তাই নয়, মেয়েদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে পরীক্ষায়, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে উপবৃত্তির ব্যবস্থা করবো।

তিনি আরও বলেন, এই এলাকার সন্তানদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থা নয়, দেশের অন্যান্য এলাকার যুবকদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শিল্পায়নের মাধ্যমে চাঁদপুরকে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।

এ সময় মাহদী আমিন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category