• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি 

কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন

Lovelu / ১৫ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ‘ডিবেটার হান্ট ২০২৬’ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। বালক ও বালিকা শাখা মিলিয়ে মোট ১৬টি দলের ৪৮ জন বিতার্কিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।

২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত প্রথম দিনের পর্বে গ্রুপ রাউন্ডসহ মোট ৪টি রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি দল ৩টি করে বিতর্কে অংশ নেয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কার্যক্রম সম্পন্ন হয়।

২৫ এপ্রিল ২০২৬, শনিবার সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। জমজমাট ফাইনাল পর্বে তিতাস হাউজের টিম ‘ব্ল্যাক পিংক’ গোমতী হাউজের ‘ডার্ক ওরিয়র্স’ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনালে ‘ডিবেটর অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন ডার্ক ওরিয়র্স দলের সুফিয়া মুকুল রোজা। এছাড়া যৌথভাবে ‘ডিবেটর অব দ্য টুর্নামেন্ট’ হন মেঘনা হাউজের টিম ‘মাদার অব ড্রাগনস’-এর ফাহমিদা এবং টিম ‘ব্ল্যাক পিংক’-এর সায়বা ইসলাম নূর।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম। তিনি চমৎকার আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বিতার্কিকদের উদ্দেশ্যে তার অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, ভবিষ্যতে কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাব জাতীয় পর্যায় অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রতিনিধিত্ব করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জাকির হোসেন কামাল। তিনি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কেএফটি কলেজিয়েট স্কুল সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। এ সময় তিনি প্রতিষ্ঠাতা জনাব বেলায়েত হোসেন জুলহাসের অবদান ও আগ্রহের কথাও উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, শিক্ষার্থীদের জ্ঞান আহরণের জন্য ইতোমধ্যে বালক ও বালিকা শাখায় দুটি আধুনিক সুবিধা সম্বলিত পাঠাগার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার একটি শ্রেষ্ঠ শিক্ষক মরহুম ওয়ালি উল্লাহ্ পাটোয়ারী স্যারের নামে এবং অপরটি প্রতিষ্ঠাতা মহোদয়ের পিতামহ মরহুম আঃ রহমান মোল্লা এর নামে উৎসর্গ করা হবে ইনশাআল্লাহ।

কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের মডারেটর ও প্রভাষক মেহেদী হাসান দুই দিনব্যাপী এ বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category