• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Headline
মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি 

মতলব উত্তরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন 

বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি 

Lovelu / ৮৭ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, বিজ্ঞান মনস্কমনা না হলে প্রতিযোগিতামূলক আধুনিক বিশ্বে টিকে থাকা দুরূহ হবে। বিজ্ঞান চর্চায় নারীরাও কম এগিয়ে নেই। বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমান। প্রত্যহ জীবনে বিজ্ঞানের অপরিহার্যতা লক্ষ করলেই বোঝা যায় এর গুরুত্ব কতটুকু। যে যেই বিষয়ে পড়ালেখা করুক না কেন, বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জন করা যায়।

 

বুধবার (৮ এপ্রিল২০২৬) মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলার আলোচনা ও পুরস্কার বিতরণের সভায় তিনি এসব কথা বলেন ।

 

তিনি আরোও  বলেন, বিজ্ঞানের উৎকর্ষতায় শুধু আউট সোসিংয়ে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। স্কুল কলেজে পড়ুয়া সবাইর মধ্যে বিজ্ঞান মনস্ক প্রতিভা আছে। তবে বিকাশের ক্ষেত্র তৈরি করে এর চর্চা বেগবান করতে হবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপি মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ রহমত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতিনিধি গাউসুল আজম।

 

মেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উদ্দেশ্য শেষে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে পুরস্কারের ক্রেষ্ট ও সনদ তুলে দেওয়া হয়।

বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ৬ উচ্চ কলেজ ও ১২ মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category