• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

শপথের পর  পিতা-মাতার কবর জিয়ারত

মানুষের আস্থা ধরে রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবঃ মো. জালাল উদ্দিন এমপি 

Lovelu / ১৯১ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুর-২(মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য  মোহাম্মদ জালাল উদ্দিন শপথ গ্রহণ শেষে প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আসেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি-২০২৬) বাদ জুম্মা তিনি কেন্দ্রীয় কবরস্থানে শায়িত তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, শফিকুল ইসলাম সাগর, বিএনপি নেতা আব্দুল গণি তপাদার, ছেংগারচর পপৌর ববিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, ফেরদৌস আহমেদ সোহেল, জেলা যুবদল নেতা খায়রুল হাসান বেনু এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুদৌল্লা।

 

কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, এই আসনের মানুষের ভালোবাসা ও দোয়ায় আমি আজ এ দায়িত্বে এসেছি। আমার পিতা-মাতা আজ নেই, কিন্তু তাঁদের শিক্ষা ও আদর্শই আমার শক্তি। চাঁদপুর-২ আসনের মানুষের আস্থা ধরে রাখতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।

 

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এই এলাকার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে চাই।

 

স্থানীয় নেতাকর্মীরা জানান, শপথের পর প্রথম সফরে পিতা-মাতার কবর জিয়ারতের মাধ্যমে ড. মোহাম্মদ জালাল উদ্দিন এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা ও দায়বদ্ধতার বার্তা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category