নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন অভিযান অবৈধ মাছের জাল ও জাগ উচ্ছেদ পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী -২০২৬) উপজেলার মেঘনা নদীর মোহনপুর, বাহেরচর, মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২ টি বেহুন্দী ৫ টি মশারি জাল জব্দ ও ৩টি জাগ উচ্ছেদ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়
অভিযান পরিচালনা করেন উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস।এ সময় বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো.সানোয়ার হোসেন, উপস্থিত ছিলেন।
উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস বলেন, অবৈধ জাল ও জাগ উচ্ছেদে বিশেষ কম্বিং অপারেশন চলছে। মাছের বংশ বিস্তার বাঁধা গ্রস্থ হবে এমন কোন কাজ করতে দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।