নিজস্ব প্রতিবেদক:
মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৭ জানুয়ারি-২০২৭)কলাকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর–২(মতলব উত্তর – মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন।
কলাকান্দা ইউনিয়ন বিএনপির আহবায়ক মো.মুকবুল হোসেন বেপারীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার ও সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু,
কলাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোসলেম উদ্দিন মোল্লা, বিএনপি নেতা আবুল কাসেম বেপারী প্রমূখ।