• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলব উত্তরে আমেনা জহির ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান

সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক

Lovelu / ৩৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়ায় আমেনা জহির ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ জানুয়ারী-২০২৬) দুপুরে উপজেলার লুধুয়া হাই স্কুল এন্ড কলেজে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেনীর ১৫৬ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ন ২০ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। ২০ জন মেধাবীর মধ্যে প্রথম ৫ জনকে প্রতিমাসে ১২শ টাকা হারে, পরবর্তী ৫ জনকে প্রতিমাসে ১ হাজার টাকা, পরের ১০ জনকে প্রতিামসে ৮শ টাকা হারে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়।

 

লুধুয়া স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীনবারন ও মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন এর সভাপতিত্বে এবং স্কুলের সহকারী শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আমেনা জহির ফাউন্ডেশনের পরিচালক ও ইউনিসেফ এর হেল্থ ম্যানেজার ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক।

 

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোবারাক হোসেন, নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, লুধুয়া স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য মাইনুদ্দিন খান, সাবেক সদস্য তোফায়েল পাটোয়ারী, সাংবাদিক শামসুজ্জামান ডলার।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমেনা জহির ফাউন্ডেশনের পরিচালক ও ইউনিসেফ এর হেল্থ ম্যানেজার ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশসেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। আমি বিশ্বাস করি তোমরাই আগামীতে মতলবকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।

 

সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয় উল্লেখ করে আমেনা জহির ফাউন্ডেশনের অন্যতম কর্নধার ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আজহারুল হক মুকুল  বলেন, আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা, সৎ ও নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শেখায়। লুধুয়া স্কুল এন্ড কলেজ থেকে শিক্ষা অর্জন করে অনেকেই আজ দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত আছেন এবং সততার সঙ্গে দেশের জন্য কাজ করছেন। আমরা বিশ্বাস করি, তোমরাও লেখাপড়া করে মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ হবে এবং সমাজ ও রাষ্ট্রের কল্যানে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category