নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা এলাকায় অনুমতির মেয়াদ অতিক্রম করায় আজগর শাহ(পুলিশ ফকির) ওরশ মাহফিল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর-২০২৫) রাত ৯টা থেকে ১১ পর্যন্ত ওরশ বন্ধে পুলিশ ও আনসার সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।
জানা যায়,মতলব উত্তর উপজেলাধীন গজরা এলাকায় অভিযান পরিচালনা করে অনুমতির মেয়াদ অতিক্রম করায় এবং প্রযোজ্য শর্ত প্রতিপালন না করায় আজগর শাহ(পুলিশ ফকির) এর ওরশ মাহফিলের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ জানান,অনুমতির মেয়াদ অতিক্রম করায় এবং প্রযোজ্য শর্ত প্রতিপালন না করায় আজগর শাহ(পুলিশ ফকির) এর ওরশ মাহফিলের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সরকারের কোন নির্দেশনা অমান্য করে কোন কাজ করা যাবে না। অভিযান অব্যাহত থাকবে।