ইসমত বাহার:
চাঁদপুর-২(মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিণী ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন বলেছেন, আজকের পর থেকে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী। আমরা সবাই বাঙালী। যারা হিন্দু সম্প্রদায় আছেন আমরা সবাই মিলে মিশে থাকবো।
শনিবার (২২ নভেম্বর-২০২৫) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা উপজেলার রায়েরকান্দি গ্রামে হিন্দু সম্প্রদায়ের আয়োজনে এক কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা সবাই ড. জালাল উদ্দিনকে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। বিএনপি ক্ষমতায় আসলে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। গত দুর্গাপুজায় যেভাবে বিএনপি নেতাকর্মী মণ্ডপ পাহাড়া দিয়েছে।
তিনি বলেন, বিএনপি একমাত্র দল মানুষের চিন্তা করে। বিএনপি ক্ষমতায় আসলে নারী উন্নয়ন হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হবে। তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনি।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের পরিচালনায় আরো বক্তব্য, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, বিএনপি নেতা আনিসুল আউয়াল, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের শাহজালাল প্রধান যুগ্ন আহবায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত উপজেলা যুবদলের নেতা ফরহাদ হোসেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।