• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলব উত্তরে বিএনপির জনসভা

বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ ড.মোহাম্মদ জালাল উদ্দিন

Lovelu / ১০৬ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: 

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) নির্বাচনী আসনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারেন, তবে সার্বিক বিবেচনায় দল একজনকেই মনোনয়ন দেবে এটাই স্বাভাবিক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।দলে আমরা কোন শৃঙ্খলা চাই না, আমরা যেহেতু দল করি তাই আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো।

 

শনিবার (১১ অক্টোবর-২০২৫) বিকালে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরোও বলেন,আমরা নিয়মিত উঠান বৈঠক ও বাড়ী বাড়ী গিয়ে মা-বোনদের কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি। আমাদের প্রিয় ও অপসহীন নেত্রী খালেদা জিয়ার সালাম পৌঁছে দিচ্ছি। আপনারা যারা বৈরী আবহাওয়া উপেক্ষা করে জনসভায় উপস্থিত হয়েছেন আপনারা সবাই বাড়ী বাড়ী গিয়ে আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিবেন।

 

 তিনি বলেন, ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন। এই নির্বাচন আর আগের মতো হবে না, এই নির্বাচন রাতে নয় দিনে হবে। ভোটারেরা  স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে।

 

 ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে দেশ স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিবে যাকে খুশি তাকে দিবে। এক্ষেত্রে ভোটটা বিএনপিকেই দিতে হবে এমনটা নয়। তাহলে ফ্যাসিস্ট সরকারের সাথে আমাদের পার্থকি কি? সাধারণ মানুষের কাছে যান, তাদের ভালোবাসা অর্জন করুন, যাতে সাধারণ মানুষের ভোট বরাবরের মতো আমরাই পাই, ধানের শীষেই পাই।

 

ছেংগারচর পৌর বিএনপি’র সভাপতি নান্নু মিয়া’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি’র সদস্য আলমগীর সরকার।

 

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান ও আব্দুল গনি তপাদার,

ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, উপজেলা হিন্দু সম্প্রদায়ের অন্যতম নেতা বলরাম গোস্বামী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, সমাজসেবক মাওলানা ড. আব্দুল মান্নান, আব্দুল হালিম মাষ্টার প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category