• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলব উত্তরে হানিরপাড় মিনি ফুটবল টুনামেন্ট

মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প  নাইঃ বিএনপি নেতা আলমগীর সরকার

Lovelu / ৩০১ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হানিরপাড় মিনি ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ সেপ্টেম্বর-২০২৫) হানির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার উদ্বোধক করেন সহকারী কমিশনার (ভূমি)রহমত উল্লাহ। 

 

প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক আলমগীর সরকার।

 

প্রধান আলোচক ৬নং কলাকান্দা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান।

 

কলাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন মোল্লার

সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগরের পরিচালনায়,বিশেষ অতিথি ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সহ সভাপতি, ছেংগারচর পৌর বিএনপির জাহাঙ্গীর আলম প্রধান,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খায়রুল হাসান বেনু ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক উজ্জল ফরাজী।

 

প্রধান অতিথি আলমগীর সরকার বলেন, বর্তমান যুগে খেলাধুলার খুব বেশি প্রয়োজন। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে অন্যন্য ভূমিকা রাখে। ফুটবল বা ক্রিকেট আয়োজন থাকলে যুবসমাজ মধ্যে ভালো সংস্কৃতি ফিরে আসবে। মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প  নাই।যুবসমাজ সামাজিক অপরাধে জড়িত হবে না।

 

তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলা অনুশীলন করলে খেলোয়াড় তৈরি হবে। কারণ ভালো খেলোয়াড় গ্রাম পর্যায় থেকেই তৈরি হয়। গ্রাম থেকে ওঠে আসা খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে খেলে থাকে।

 

তিনি বলেন,বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ ধরনের খেলাধুলার আয়োজন হয়নি। তরুণ প্রজন্ম খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেনি। আমরা চাই খেলাধুলা প্রতিটা পারা-মহল্লায় ছড়িয়ে পড়ুক। এতে করে যুবসমাজ সঠিকভাবে বিকশিত হবে।

হানিরপাড় মিনি ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলায় ট্রাইবেকারে নয়াবাড়ি স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে পূর্ব হানির একাদশ পরাজিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category