• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার

Lovelu / ৩০৯ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

মতলব দক্ষিণ(চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণে মতলব সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষের পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ(ওসি) সালেহ আহমেদ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কলেজ অধ্যক্ষের অব্যবহৃত বাসভবনের উত্তর পাশে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মতলব সরকারি কলেজ অধ্যক্ষের বাসভবনটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত। এই পরিত্যক্ত বাসভবনের উত্তর পাশেই পরিত্যক্ত রান্নাঘরটি।ঘটনার দিন সকালে মেকানিককে রান্নাঘরে থাকা পানির মোটর মেরামত করতে যায়। মেকানিক রান্নাঘরে প্রবেশ করতেই গন্ধ পায় ও মোটরের পাশে লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি সে কলেজ শিক্ষক জিন্নাহ স্যারকে জানায়।পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ।

মোটর মেকানিক সুধন জানায়, মোটর নষ্ট হয়ে গেছে আমাকে কলেজ শিক্ষক জিন্নাহ স্যার খবর দিলে আমি মোটর মেরামত করতে আসি। পরিত্যক্ত রান্নাঘরেই মোটর ছিলো।মোটর মেরামত করতে রান্নাঘরে গেলে একটি মরদেহ দেখতে পাই। মরদেহটি দেখে কলেজ শিক্ষক মো: জিন্নাহ স্যারকে জানাই। তারপর থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মতলব দক্ষিণ থানা পুলিশ আসে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান,পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) ও সিআইডির দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো:লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি। লাশটি কঙ্কালে পরিনত হয়েছে। বয়স এবং পুরুষ নাকি নারী চিহ্নিত করা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category