• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

চাঁদপুর ডিসি ফুটবল কাপের জন্য জার্সি উন্মোচন করলো মতলব উত্তর উপজেলা

Lovelu / ৩৪৭ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 

 চাঁদপুর ডিসি ফুটবল কাপের জন্য জার্সি উন্মোচন করলো মতলব উত্তর উপজেলা।রবিবার(২১ সেপ্টেম্বর-২০২৫) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতলব উত্তর একাদশের জার্সি উন্মোচন করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি। 

 

এ সময় পরামর্শ মূলক বক্তব্য রাখেন  সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক।

 

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সভাপতি মাহবুব আলম লাভলু, আশেফ মাহমুদ সংগ্রাম,আবদুল মান্নান,রাজীব মিয়া,জয়নাল পাটোয়ারী, নূরুল হক ফয়েজী, সাকিল খাঁন,ফরহাদ হোসেন,পলাশ আহাম্মেদ,নুরনবী,শিপন মিয়া প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, জার্সি উন্মোচনের উদ্দেশ্য হলো টুর্নামেন্টের জন্য দলের পরিচিতি তৈরি করা এবং খেলোয়াড়দের জন্য নতুন পোশাক সরবরাহ করা। আশা করছি ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকৃত দলের খেলোয়াড়রা তাদের খেলোয়ার সুলভ আচরণ দেখাবে। মতলব উত্তর উপজেলায় ফুটবল খেলোয়াড়রা তাদের আচরণ অতীতের  গৌরব ধরে রাখবে।

 

আগামী ২৪ সেপ্টেম্বর ডিসি ফুটবল কাপে মতলব উত্তর ও কচুয়া উপজেলা অংশ গ্রহণ করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category