• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Lovelu / ৫২০ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

আব্দুল মান্নান সিদ্দিকী

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে ও জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মুন্সীগঞ্জের শ্রীনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

শনিবার ৯ আগস্ট সকাল ১০:৩০ টায় শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে শ্রীনগর উপজেলা প্রেসক্লাব ও বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন যৌথ উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শেখ আছলাম, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, সাধারণ সম্পাদক এম তারিকুল ইসলাম মাহবুব, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ আল-আমীন,সহ সভাপতি ফরহাদ হোসেন জনি, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান সিদ্দিকী, ,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, কার্যকরী সদস্য মোহাম্মদ জাকির লস্কর, সদস্য মোস্তাকিম আহমেদ আলিফ, ফয়সাল হোসেন,

শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আছলাম বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা একটি স্বাধীন দেশে কল্পনাও করা যায় না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক এম তারিকুল ইসলাম মাহবুব বলেন, প্রকাশ্যে একজন গণমাধ্যমকর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় আমি নির্বাক। এটা এই সরকার ও প্রশাসনের দুর্বলতার জানান দেয়। দেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠা করা না গেলে আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র কিছুই থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category