• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলব দক্ষিণে জুলাই পুনর্জাগরণে শপথ গ্রহণ ও আলোচনা

Lovelu / ৩৭৭ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

আল-আমিন ভূঁইয়া:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জুলাই পুনর্জাগরণে শপথ গ্রহণ ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

২৬ জুলাই (শনিবার) সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।

এ সময় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় যৌথভাবে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার আয়োজন করে। সভায় সামাজিক নিরাপত্তায় নারী-শিশুর মর্যাদা, সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা করা হয়।এ সময় সভায় অংশগ্রহণকারীরা শুরুতে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করে।শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র দে।পরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আইনুন নাহার কাদরী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু প্রধান, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম,এনসিপির মতলব দক্ষিণ উপজেলা প্রধান সমন্বয়ক ডিএম আলাউদ্দিন, মতলব পৌর যুব জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সাংবাদিক ইদ্রিস খান এবং উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও মতলব দক্ষিণ থানার সাব ইন্সপেক্টর জালাল উদ্দিন প্রমুখ।

ছবিঃ চাঁদপুরের মতলব দক্ষিণে জুলাই পুনর্জাগরণে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করছেন ইউএনও এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category