নিজস্ব প্রতিবেদক:
‘সদা প্রস্তুত এর জন্য যথাসাধ্য চেষ্টা করা’ এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ‘কাব কার্নিভাল ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন-২০২৫) দিনব্যাপী মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং মতলব উত্তর উপজেলা স্কাউটসের আয়োজনে এই উৎসবটি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন হয়ে বিকালে সমাপ্ত হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ৬টি স্টেশনে স্কাউটের প্রোগ্রাম বিভাগ কর্তৃক নির্ধারিত তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছুঁড়া, মাছ শিকার, আইন নৃত্য, রিং ছোড়া এছাড়া দলগত খেলাধুলা, স্কাউট প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ।
বাংলাদেশ স্কাউটসের কাব কার্নিভাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি আমজাদ হোসেন।
প্রধান অতিথি বলেন, আজকের শিশুরা সু- নাগরিক হিসেবে গড়ে উঠবে, তাদের কোন অভাব অনটন থাকবে না। উন্নত বাংলাদেশের জন্য সুস্থ সবল মেধাবী জাতি দরকার। তাই আজকের এই কার্নিভালের মাধ্যমে শিশুরা আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে।
মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জাভেদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার অফিসার নাজমুন নাহার, সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস মতলব দক্ষিণ উপজেলার সম্পাদক ইমরান হোসেন খান, কমিশনার নুরুন নাহার বকুল প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক বিভুতী ভুষন সরকার,স্কাউটস লিডার দুলাল হোসেন মিয়াজি, কাব লিডার মাহমুদুল হাসান।
পরে মতলব দক্ষিণে কাব কার্নিভাল -২০২৫ অংশগ্রহণকারী ইউনিট লিডারদের মাঝে সনদ ও বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার যুগ্ম সম্পাদক কামরুল হাসান নিপু।