• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলব উত্তরে একদিনে ৩ টি অস্বাভাবিক মৃত্যু

Lovelu / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একদিনে ৩ টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ মে) উপজেলার উত্তর ফতেপুরের জাহাঙ্গীর চৌধুরীর ছেলে ফাহিম হোসেন (১৮) নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, আগের রাতে বাবার কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না করেছিল কিন্তু বাবা সেই মোটরসাইকেল কিনেদিতে অস্বীকৃতি জানায়। একই দিন সকাল সাড়ে দশটার দিকে দুর্গাপুর ইউনিয়নের কলসভাঙ্গা গ্রামে জনৈক ফজলুল হক মোল্লার বাড়িতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে ব্রাহ্মণচকের জহির হাসানের ছেলে কাউছার (২০) মৃত্যুবরণ করে। একই দিনে বেলা সাড়ে এগারোটার দিকে ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া মুন্সিবাড়িতে একটি ডোবায় পড়ে গিয়ে বিল্লাল হোসেনের ১৬ মাসের শিশুবাচ্চা ইয়াছিনের মৃত্যু হয়।

 

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানায়, এই থানা এলাকায় তিনটি ঘটনা আমরা জানি। খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category