• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

মতলবে জাটকা রক্ষা কার্যক্রমের সচেতনতা মূলক সভা

Lovelu / ১২৬ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

 গোলাম নবী খোকন:

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেছেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল হতে আলেকজান্ডার, ভোলা, বরিশাল পর্যন্ত পহেলা মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত এ দু,মাস সরকার ঘোষিত অভয়াশ্রম ও জাটকা রক্ষা   ঘোষণা করা হয়। সে কারনে প্রতিনিয়তই চাঁদপুরের যে সকল নদী পথ ও স্থলপথে অভয়াশ্রম ও জাটকা রক্ষা কার্যক্রম অভিযান চলার কথা এবং  সে সমস্ত জলপথ ও স্থল পথে  প্রতিনিয়তই অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা অব্যাহত আছে। জাটকা রক্ষা কার্যক্রম এর সময় গুলোতে নিবন্ধিত জেলের কে জনপ্রতি ৪০ কেজি চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলেদের স্বাবলম্বী হওয়ার জন্য গরু, ছাগল, জাল ও সেলাই মেশিন উপকরণ দিয়ে থাকেন। 

 

বুধবার(২৩ এপ্রিল ২০২৫) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের  চরহরিগোপে সচেতন মূলক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা  বলেন।

 

 তিনি আরও বলেন,  নভেম্বর থেকে আটমাস জাটকা ধরা বন্ধ থাকে, অক্টোবর -নভেম্বর মাসে মা- ইলিশ ডিম পারে। সেজন্য সরকারের নিষিদ্ধ ঘোষিত সময় গুলোতে ডিম ওয়ালা মাছ, জাটকা ও গুড়ামাছ নিধন করা যাবে না। সরকারের নীয়ম নীতি মেনে না চললে জেল জরিমানার বিধান রয়েছে। বিশ্বের কোন দেশে এ সমস্ত কার্যক্রম নেই, শুধু আমাদের বাংলাদেশে রয়েছে। নিবন্ধিত জেলে যারা মারা গেছে, যারা বিদেশে চলে গেছেন এবং যারা পেশা পরিবর্তন করে অন্য ব্যবসায় বা পেশায়  চলে গেছেন তাদের কার্ড গুলো উপজেলা মৎস্য অফিসে জমা দেয়ার জন্য অনুরোধ জানান। জেলায় চল্লিশ হাজার পাঁচ শত নিবন্ধিত জেলে আছে। তারা সকলেই উপকরণের আওতায় আছে। সকলকে আইন মেনে চলার ও সচেতন হবার জন্য আহবান জানান।

 

 উপজেলা সিনিয়র  মৎস্য অফিসার বিজয় কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন  ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাংবাদিক একেএম গোলাম নবী খোকন, মতলব উত্তর থানার এসআই দেলোয়ার হোসেন ও অভয়াশ্রম এলাকার সাবেক শিক্ষক খিতিশ মাষ্টার প্রমূখ।

 

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলে সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category