• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে ভিমরুলের কামড়ে হতাহত ৪

Lovelu / ১৫১ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিমরুলের কামড়ে আলোর সন্ধানে বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ও বড় দূর্গাপুর গ্রামের মৃত তমিজ উদ্দীন মিয়াজির ছেলে মো. সালামত মিয়াজী (৫৫) মৃত্যু হয়েছে। ও তার স্ত্রী সন্তান ঢাকার একটি হাসপাতালে আইসিউতে আছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. মানিক হোসেন।

 

স্থানীয়রা জানান, মো. সালামত মিয়াজি ও তার স্ত্রী সেলিনা বেগম ১৯ এপ্রিল শনিবার বিকেলে মেয়ের শশুর বাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর গ্রামের উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে রাস্তার ঘোষ বাড়ি সংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল বেপরোয়াভাবে কামড়ায়। খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে যান। তাঁদেরকেও ভিমরুল কামড়ে আহত করে।

সেখান থেকে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে ঢাকার বারডেম হাসপাতালে নিলে চিকিৎসক সালামত মিয়াজিকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী সেলিনা আক্তার ও অন্যান্যরা মারাত্মক অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

 

দুর্গাপুর ইউপি সদস্য মো. মানিক মিয়া জানান, ঘটনাটি একটি হৃদয় বিদারক। চোখের সামনে এমন মৃত্যু খুবই কষ্টের। ঘটনার পরে আহত সালামত মিয়াজিসহ তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে যাওয়ার পর তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category