• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ছেংগারচর পৌরসভায় বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে

যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করা হলে বিএনপি রাজপথেই থাকবেঃ বিএনপি তানভীর হুদা

Lovelu / ১১৬ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন,ফ্যাসিবাদী সরকারের পতনের পর এখন দেশের সকল মানুষের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করা হলে বিএনপির নেতাকর্মীরা রাজপথেই থাকবে।

 

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, বিগত সরকারের আমলে বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মী খুন-গুমের শিকার হয়েছেন। নানাভাবে নির্যাতন করা হয়েছে আমাদের নেতাকর্মীদের। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা দোষে দিনের পর দিন আটক রাখা হয়েছিল এবং তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। বিচারের নামে প্রহসন করে তাঁকে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল।

 

তানভীর হুদা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের বৈষম্য দূর করতে হলে আমাদের প্রতিটি কাজের মাধ্যমে সেটি প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে, সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে এবং ভালো কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।

 

ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্ল্যার সভাপতিত্বে ও ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলামে সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর।

 

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপির সহ সভাপতি বোরহান ফরাজি, জাহাঙ্গীর মোল্ল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, জেলা ছাত্রদলের সাবেক সদস্য এইচএম জমির হোসেন, বিএনপি নেতা রফিক মোল্লা, রফিক সরদার, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহ আলম, পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি রেজমুল আলম বিদ্যুৎ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, উপজেলা শ্রমিক দলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মজনু ঢালী, পৌর যুবদল নেতা জাকির হোসেন, ছাত্রদল নেতা জুম্মান হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category