• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ঈদের ছুটিতেও ফুলছড়ি উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম অব্যাহত ছিল

Lovelu / ১৭৪ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

মো: সৈকত জামান (প্রিন্স) ফুলছড়ি(গাইবান্ধা):

ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটাচ্ছে দেশবাসী। ঈদুল ফিতরের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে ৯ দিনের ছুটি চলছে। এ দীর্ঘ ছুটির মাঝেও গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম সচল আছে। শনিবার (৫ এপ্রিল) সরেজমিনে, উদাখালী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নারী ও শিশুদের সেবা নিতে দেখা যায়।

জানা যায়, ঈদের ছুটি চলাকালীন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলো খোলা ছিল।

স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী সেবা, নিরাপদ প্রসব, পরিবার পরিকল্পনা সেবাসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে। এতে ফুলছড়ির দুর্গম চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে।

সেবা নিতে আসা উদাখালী ইউনিয়নের শাহিনুর বেগম বলেন, ঈদের দীর্ঘ ছুটিতে হাতের কাছে এসব সেবা পাওয়ায় আমরা খুবই খুশি। সেবাদানকারী নিজেরা ঈদের ছুটি ভোগ না করে আমাদের সেবা দিচ্ছেন যা ভালো লাগার বিষয়।

ফুলছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অ:দা:) ডাঃ হৃদয় কর্মকার বলেন, এ উপজেলার ৭টি ইউনিয়নে মোট ২৮ জন গর্ভবতী সেবা, ০৬ জন প্রসব সেবা, ০৯ জন প্রসবোত্তর সেবা গ্রহণ করেন। এছাড়াও ১০ জন পুরুষ ও ২০ জন নারী সাধারণ রোগী সেবা এবং ১০ জন কিশোরী ও ০৮ জন শিশুকে বিভিন্ন রোগের সেবা ও পরামর্শ প্রদান করা হয়। বিবিধ পরিবার পরিকল্পনা পদ্ধতির মধ্যে অত্র উপজেলায় খাবার বড়ি সুখী ১৮০ চক্র, আপন ১২ চক্র, কনডম ৫০৪ পিস বিতরণ ও ইনজেকশন ৫৪ ডোজ প্রদান করা হয়েছে। তিনি বলেন, উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন এবং আগামীতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category