• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে কৃষি জমিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারলো যুবক 

Lovelu / ১১৩ Time View
Update : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার  নারায়ণপুরে কৃষি জমিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে । 

 

সরজমিনে জানাযায় শুক্রবার (৪ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ৮টায় নারায়নপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের লক্ষিপুর গ্রামের মিজানুর রহমান মুন্সির ধান ক্ষেতে পাম্প মেশিন দিয়ে পানি দিতে যায় একই গ্রামের দরবেশ বাড়ীর আলী আর্শাদের ছেলে শরিফ  (২৮) । ওই জমিতে ইদুর মারার জন্য বিদ্যুতের অবৈধ লাইন টেনে ফাঁদ পেতে রাখা ছিল । পাম্প মেশিন চালু করতে পাশের ডুবা থেকে পানি আনতে গিয়ে বিদুৎপৃষ্টে আহত হয়  শরিফ ।

 

পরে মিজান মুন্সির বাড়ীর লোকজন তাকে উদ্বার করে মতলব দক্ষিন উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।  শরিফের দুলাভাই রাকিব বলেন শরিফের মৃত্যুর খবর পেয়ে ছোটে এসেছি। মিজান মুন্সি যদি ইদুর মারতে বিদুৎের ফাঁদ পাততো তাহলে ভোরবেলা খুলে ফেলতো কিন্তুু তিনি তা করেননি । তরা কারনেই শরিফের মৃত্যু হয়েছে । মিজান মুন্সির বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি । তার স্ত্রী নয়নমনি বেগম জানান কি কারনে বিদুৎপৃষ্ট হয়েছে তা আমরা জানিনা ।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । এবং অবৈধ বিদুৎলাইনের তার উদ্ধার করে থানায় নিয়ে যায়। মতলব দক্ষিন থানার ওসি সালেহ আহাম্মদ বলেন লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মার্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category