• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

Lovelu / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবীপুরে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের ঘর পোড়ার মামলায় বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জিশান আহমেদ ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. শাহজালাল ইসলাম সহ বিএনপি নেতাকর্মীদের আসামী করে মামলা করার প্রতিবাদে থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। 

 

বুধবার (২৬ মার্চ) সকালে মতলব উত্তর থানার সামনে আয়োজিত এই মানববন্ধনে নবীপুর ও বাগানবাড়ী ইউনিয়নের শতশত নারী পুরুষ অংশ গ্রহণ করেন। এসময় নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার প্রতিবাদে স্লোগান তোলেন মানববন্ধনকারীরা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন ও তার স্বামী সাবেক যুবদল নেতা মাজহারুল ইসলাম রাজনৈতিক ভাবে হিরো সাজার জন্য তাদের ঘরে নিজেরাই আগুন দিয়েছে। এই আগুন কেন্দ্র করে এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। ওই মামলায় জামিন পাওয়ার পরও ডিবি পুলিশ দিয়ে অন্যায়ভাবে আটক করে হেনস্তা করেছে। এবং আরো একটি মিথ্যা পর্নোগ্রাফি আইনে মামলা দিয়েছে।

 

মানববন্ধনকারীরা আরো বলেন, দুইটি মিথ্যা মামলা দিয়ে এলাকার নিরপরাধ সাধারণ মানুষ ও জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে এভাবে হয়রানির প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অতি দ্রুত এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে। তা না হলে আমরা আরো কঠোর ভাবে কর্মসূচি পালন করব। শুধু তাই নয়, জোবাইদা ইসলাম জেরিনের চারটি বিয়ে ও ২ টি সন্তান থাকার পরও কিভাবে ছাত্রদল করে এবং তার যত অপকর্ম আছে তা জাতির সামনে তুলে ধরা হবে।

 

এ ব্যাপারে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী জোবাইদা ইসলাম জেরিন বলেন, আমি কেন্দ্রে রাজনীতি করি। লোকালে আমার সাথে কারো কোন শত্রুতা নেই। আমার ঘর পোড়ার ঘটনায় যাদের সন্দেহ হয়েছে, তাদের বিরুদ্ধেই মামলা করেছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগত ভাবে যা সমাধান হয়, আমি তা ই মেনে নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category