• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ফুলছড়িতে ইউপি চেয়ারম্যান দুর্নীতির ও অপসারণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

Lovelu / ১৪০ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন আহম্মেদের অনিয়ম, দুর্নীতি ও ভিজিএফ-এর চাউল আত্মসাৎ করার অভিযোগ এনে তার অনুসারীদের মাধ্যমে ভিজিএফ এর লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেছে উদাখালি ইউনিয়ন বিএনপি।

শনিবার (২২ মার্চ) বিকেলে ফুলছড়ি উপজেলা সদরের কালির বাজার এলাকায় উদাখালি ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি পার্টি অফিসে এসে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তারা অভিযোগ করেন, চেয়ারম্যান আল-আমিন মিথ্যা অভিযোগ তুলে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এনামুল হক ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান আল-আমিন আহম্মেদের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে সম্প্রতি ভিজিএফ-এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া, জনগণের হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাৎ এবং তার ক্যাডার বাহিনীর দমন-পীড়নের কারণে এলাকাবাসী চরম অতিষ্ঠ। বক্তারা দ্রুত দুর্নীতিবাজ এই চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন উদাখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এনামুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনিছুর রহমান। আরও বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ফজলাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলনসহ ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং দুর্নীতিবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category