• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৩ টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব একটি পরিবার

Lovelu / ১৬৪ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে রায়পুর ইসলামাবাদ গ্রামে পাটোয়ারী বাড়িতে অগ্নিকাণ্ডে ৩ টি ঘর পুড়ে ছাই। শনিবার (২২ মার্চ -২০২৫)ভোর পৌনে চারটায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনের সূত্রপাত জানা যায় নি। 

এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার।

স্হানীয়রা জানান, আবুল কালাম পাটোয়ারীর স্ত্রী লাকি বেগম ও মেয়ে জুলিয়া আক্তার বসতঘরে ঘুমিয়ে ছিল। তারা পৌনে চারটার সময় সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেন। উঠেই দেখেন ঘরের সামনের দক্ষিণ পাশের রুমে আগুন জ্বলছে। তখনই তারা ডাকচিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে তাদের একটি চৌচালা বসতঘর, একটি দোচালা বসতঘর ও একটি রান্নাঘর নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছায় এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনটি ঘর পড়ে পরিবারটি এখন নিঃস্ব হয়ে গেছে। তিন সন্তান নিয়ে তাদের আর মাথা গোঁজার ঠাঁই নেই। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করারদ ছাড়া আর কোন উপায় নেই। ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায় এই অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত আবুল কালাম পাটোয়ারী ঢাকাতে থাকেন।

 

আবুল কালাম পাটোয়ারীর স্ত্রী লাকি বেগম বলেন, সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেই আগুন দেখে আমি ভয় পেয়ে যাই। তাৎক্ষণিক আমার মেয়েকে কোনরকমে ঘর থেকে জীবন নিয়ে বের হই। এরপর আমার সব শেষ হয়ে গেল।

 

তিনি আরও বলেন, আমার ঘরের সমস্ত আসবাবপত্র, স্বর্ণালংকার, জরুরী কাগজপত্র, আইডি কার্ড, জায়গার দলিল, টাকা, ছেলে মেয়ের সার্টিফিকেট সহ সমস্ত কিছু পুড়ে গেছে, কিছুই বাঁচাতে পারি নাই। বসতঘর সহ তিনটি ঘর পুড়ে একেবারেই শেষ হয়ে গেছে। আমার আর মাথা গোঁজার ঠাঁই রইল না। এখন আমি সন্তানদের নিয়ে কই থাকবো?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category