• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে তারেক রহমানের পক্ষে ইফতার বিতরণ 

স্বৈরাচারকে আমরা দেশের মাটিতে জায়গা দিতে চাই নাঃ অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম

Lovelu / ১৩৪ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে  ইফতার বিতরণ করছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম। শুক্রবার(২১ মার্চ-২০২৫) উপজেলার বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করেন।

 

ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেছেন,অতীতের মতো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অবস্থায় পতিত স্বৈরাচারকে আমরা দেশের মাটিতে জায়গা দিতে চাই না। আমাদেরকে বেশি বেশি ধৈর্য ধারণ, দায়িত্বশীল এবং উদার হতে হবে। সর্বদা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এবং নির্দেশনা মেনে চলতে হবে।আওয়ামী ফ্যাসিষ্টদের মত আমরা সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। জোর করে ভোটও নেব না। আমরা জনগণের ভালোবাসা নিয়ে ভোটে জয়লাভ করে নেতৃত্ব দিতে চাই।দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে এক থাকতে হবে ।

 

তিনি আরও বলেন, আমাদের কোনো নেতা-কর্মী সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না। বিএনপির কেউ চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসের সঙ্গে জড়াবেন না”।

ছেংগারচর পৌর কার্যালয় প্রাঙ্গণে ইফতার বিতরণ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য  অ্যাড.মফিজুল ইসলাম,পৌর বিএনপির সদস্য কবির সরকার,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, ছেংগারচর বাজার বনিক সমবায় সমিতির সাধারন সম্পাদক শাহাদাত হোসেন,  যুবদল নেতা আনিসুর রহমান প্রমূখ।

 

এ সময়  বিএনপি, যুবদল, ছাত্রদল, ইউনিয়ন ও ওয়ার্ডসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category