• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

Lovelu / ১৩৭ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন (৩২)কে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫ তারিখ রাত ৮টা ৩৫ সময়  বেলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। 

 

বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২০ মার্চ ২০২৫ তারিখ রাত ৮টা ৩৫ মিনিটের সময়  স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 

 যৌথ অভিযানে উত্তর মতলব উপজেলার বেলতলী এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন (৩২)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, ২টি গাঁজার ফিল্টার, ২টি সীম কার্ড, ২টি গাঁজা মাপার মেশিন, ২টি ছুরি, ২টি কাটার এবং নগদ ১৩,৩৯০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category